অভিধানে যান
সাদৃশ্যভিত্তিক যুক্তি
সাদৃশ্যভিত্তিক যুক্তি (ইংরেজি: analogy) হলো এমন একটি চিন্তনপ্রক্রিয়া, যেখানে বস্তু বা ঘটনার মধ্যে থাকা সম্পর্ক তাদের সাদৃশ্যের ভিত্তিতে অন্য এক জোড়া বস্তু বা ঘটনার ওপর প্রয়োগ করা হয়। ইতিমধ্যে জানা ধারণা ও নতুন ধারণার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে এই প্রক্রিয়া নতুন তথ্য বুঝতে এবং সমস্যা সমাধান করতে সহায়তা করে।