অভিধানে যান

বিরাগমূলক থেরাপি

বিরাগমূলক থেরাপি হলো এমন একটি মনোচিকিৎসা পদ্ধতি, যেখানে সেবাগ্রহীতার মধ্যে বিরাগের অনুভূতি সৃষ্টি করে এমন উদ্দীপক ব্যবহার করা হয়। মাদকনির্ভরতা ও অ্যালকোহলনির্ভরতাসহ বিভিন্ন আসক্তির চিকিৎসায় এবং যৌন আচরণের বিচ্যুতিসহ অনাকাঙ্ক্ষিত আচরণগত ধরন সংশোধনে এই পদ্ধতি প্রয়োগ করা হয়।

বিরাগমূলক থেরাপির লক্ষ্য হলো অনাকাঙ্ক্ষিত আচরণ বা অভ্যাসের সঙ্গে বমি বমি ভাব, ব্যথা বা অস্বস্তির মতো অপ্রীতিকর অনুভূতির নেতিবাচক সম্পর্ক তৈরি করা। রোগীকে নিজের আসক্তি বা অনাকাঙ্ক্ষিত আচরণকে নেতিবাচক পরিণতির সঙ্গে যুক্ত করার সুযোগ দেওয়া হয়, যা পরে ওই আচরণ চালিয়ে যাওয়ার ইচ্ছা কমাতে সহায়তা করতে পারে।