অভিধানে যান
সামঞ্জস্যতা
মনোবিজ্ঞান ও মনোচিকিৎসায় সামঞ্জস্যতা হলো এমন একটি অবস্থা, যেখানে একজন ব্যক্তির অন্তর্গত অবস্থা, অনুভূতি, চিন্তা ও অভিজ্ঞতার সঙ্গে তার আত্মপ্রকাশ এবং পারিপার্শ্বিক জগতের সঙ্গে যোগাযোগের মিল থাকে। অন্যভাবে বললে, সামঞ্জস্যতা মানে হলো ব্যক্তি মনে যা অনুভব ও চিন্তা করেন, কোনো ভান, মুখোশ বা বিকৃতি ছাড়াই অন্যদের সঙ্গে সেভাবেই আচরণ ও যোগাযোগ করেন।
একজন ব্যক্তির মধ্যে সামঞ্জস্যতা থাকলে তার কথা, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি ও শরীরের নড়াচড়ায় তার প্রকৃত অবস্থা ও অনুভূতি প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, তিনি দুঃখ অনুভব করলে তাঁর মুখের অভিব্যক্তি ও কণ্ঠস্বরে তা প্রকাশ করতে পারেন। তিনি কোনো বিষয়ে একমত হলে কথা ও আচরণের মাধ্যমে তা নিশ্চিত করতে পারেন।